চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।
রোববার দুপুরে উপজেলার শান্তির হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক আবু তৈয়ব (২৬) উপজেলার জিরি গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে ।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরমুখী অটোরিকশার সঙ্গে বিপরীতগামী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তৈয়বের মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/আরএ/১৬১৯ ঘ.
bdnews24