২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল আলম জানান, রোববার সকালে চকপাড়া সীমান্তের ১৮২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ঊনিশবিঘী গ্রামের সেতাবুল ইসলাম (৪৫), আবু সায়েম (৩০) ও সাইদুর রহমান (৩২)। মনজুরুল আলম বলেন, ওই তিন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে পশ্চিমবঙ্গের মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিনের নওদা ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। “পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।” এ ঘটনার পর সকাল ৮টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ বৈঠকে বিজিবির পক্ষ থৈকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠিও দেয়া হয় বলে মনজুরুল আলম জানান। এর আগে গত ২ অক্টোবর শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত ও চারজন আহত হন। সেপ্টেম্বরেও শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১২২৯ ঘ.