২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক খুন, আটক ২

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় এক শ্রমিক খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

গাজীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় এক শ্রমিক খুন হয়েছে। রোববার ভোরে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোনাবাড়ী হরিণাচালা এলাকা থেকে মাদারীপুরের মাহিন (২৪) ও গাজীপুরের টঙ্গী এলাকার সোহাগকে (২২) আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কোনাবাড়ী কাশিমপুর জেল খানা রোড হরিণাচালা এলাকায় খুন হন তোফাজ্জল হোসেন (২২)। তিনি টাঙ্গাইলের রাঙ্গাচৈরা গ্রামের মৃত আলম হোসেনের ছেলে। তিনি কোনাবাড়ীর পারিজাত এলাকার রাজনের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় এক পোশাক কারখানায় কর্মরত ছিলেন। জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, শুক্রবার বিকেলে কাশিমপুরের হাতিমারা এলাকায় স্থানীয় বিএনপির সম্মেলনে যোগদান নিয়ে তোফাজ্জলের সঙ্গে দলীয় কর্মীদের কথা কাটাকাটি হয়। এর জেরে প্রতিপক্ষের ছুরির আঘাতে শনিবার রাত ১০টার দিকে কোনাবাড়ী কাশিমপুর জেল খানা রোড হরিণাচালা এলাকায় খুন হন তিনি। “তার বুকে ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।” রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩০ ঘ.