২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কমিশন না বাড়ালে মোবাইল ফোনে রিচার্জ বন্ধ’

আগামী সাত দিনের মধ্যে কমিশন না বাড়ালে অনির্দিষ্টকালের জন্য রিচার্জ বন্ধের হুমকি দিয়েছে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সাত দিনের মধ্যে কমিশন না বাড়ালে অনির্দিষ্টকালের জন্য রিচার্জ বন্ধের হুমকি দিয়েছে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন কোম্পানিগুলোকে হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা কমিশন দিতে হবে। “মোবাইল অপারেটরগুলো এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে সারাদেশে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য সব কোম্পানির সংযোগে রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হবেন,” যোগ করেন তিনি। এছাড়া রবির সহ-সভাপতি মাহামুদুর রহমান গত ১ অক্টোবর মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের সংগঠন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় সারাদেশে রবির রিচার্জ বন্ধ রয়েছে বলে জানান বদরুদ্দোজা । রিচার্জ ব্যবসায়ীদের অন্য দাবির মধ্যে রয়েছে- অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম দেওয়া, ভুল নম্বরে রিচার্জকৃত টাকা গেলে তা ফেরতের ব্যবস্থা করা, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জের সিম দেওয়া, রিচার্জের সিম-এ বাধ্যতামূলক জামানত বন্ধ করা প্রভৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/০০২৮ ঘ.