২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামুতে হামলাকারী সহস্রাধিক ছিল’

কোরআন অবমাননার অভিযোগ এনে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের একটি ভিডিওচিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 04:44 PM

Updated : 25 Apr 2022, 09:49 PM

কক্সবাজার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরআন অবমাননার অভিযোগ এনে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের একটি ভিডিওচিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে লালচিং বৌদ্ধ মন্দিরে আগুন দেয় হামলাকারীরা। এ সময় তাদের ‘নারায়ে তকবির আল্লাহ হু আকবর’ স্লোগান দিতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক অপেশাদার একজন চিত্রগ্রাহকের ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে লালচিং মন্দির।

ভিডিওচিত্র ধারণকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন দেয়ার পর কেউ যাতে তা নেভাতে মন্দিরের কাছে যেতে না পারে সেজন্য চারপাশ ঘিরে রাখা হয়।

তিনি বলেন, আগুন দেয়ার সময় সেখানে স্থানীয়দের চাইতে অনেক বেশি বাইরের মানুষকে দেখা যায় যারা বাস, ট্রাক, পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে চড়ে আসে।

হামলাকারীর সংখ্যা সহস্্রাধিক বলে মনে করেন তিনি। সে সময় সেখানে কোনো পুলিশ ছিল না বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/জিএনএ/২২৩৫ ঘ.