রাজবাড়ী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে শনিবার বিদেশি পিস্তলসহ এক মহিলা বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ধ্যায় দৌলতদিয়া-খুলনা সড়কে গোয়ালন্দের শ্রীধাম দত্তপাড়া এলাকা থেকে গ্রেপ্তার মহিলার নাম গ্যানডা (৪৫) বলে জানিয়েছেন পুলিশকে।
তিনি যশোরের বেনাপোরল বন্দরের বাহাদুরপুর ইউনিয়নের মশিউর রহমানের স্ত্রী।
তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি আধুনিক পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাশোর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের এই যাত্রীর দুই হাঁটুর নিচে বেঁধে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24