২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় জাতিসংঘ সদরদপ্তরের সামনে বৌদ্ধদের বিক্ষোভ

কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্তর্জাতিক বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

নিউইয়র্ক, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্তর্জাতিক বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। সেইসঙ্গে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়ন এবং ধ্বংস করে দেয়া ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারগুলো সরকারি খরচে পুনর্নির্মাণ ও হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানায় তারা। ওই ধ্বংসযজ্ঞ ও হামলার প্রতিবাদে শনিবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে ‘নর্থ আমেরিকা বুড্ডিস্ট কম্যুনিটি’ আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এ দাবি জানান বক্তারা। সমাবেশে মার্কিন নাগরিকসহ জাপান, শ্রীলংকা, ভারত, কম্বোডিয়া, লাউস, মিয়ানমার ও ভিয়েতনামের বৌদ্ধ স¤প্রদায়ের নেতারা অংশ নেন। এতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ, বিশেষ করে হিন্দু ও খ্রিস্টানরাও যোগ দেন। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তারা ওই বর্বর হামলার মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নর্থ আমেরিকা বুড্ডিস্ট কম্যুনিটি’র নেতা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ হাজার লোকের বিরুদ্ধে মামলার প্রয়োজন নেই। যারা এ অপকর্মের নেপথ্য সংগঠক তাদেরকে গ্রেপ্তার করলেই বৌদ্ধ স¤প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। ২৯ সেপ্টেম্বর দেড় শ’ থেকে দু’শ বাস-ট্রাকে লোক আনা হয়েছিল রামুতে। এতগুলো বাসের ভাড়া কে দিয়েছে সেটিও বের করতে হবে।” এ প্রসঙ্গে তিনি দাবি করেন যে, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন নয়। ৫৫ বছর ধরেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, তাদের জমি-বাড়ি দখল এবং তাদের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। কিন্তু কোনো সরকারই উপযুক্ত বিচার করছে না। এ কারণে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। বৌদ্ধ স¤প্রদায়ের সর্বশেষ পরিস্থিতি সরেজমিন দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামুর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সংবাদে স্বস্তি প্রকাশ করে রতন বড়–য়া। তিনি মনে করেন, নিউইয়র্ক থেকে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে যাওয়া উচিত ছিল। তাহলে পরিস্থিতির এতোটা অবনতি ঘটতো না। তিনি আরো বলেন, শুধু প্রধানমন্ত্রীর সহানুভূতি বা শান্তনায় কাজ হবে না। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এ ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে অ্যাকশন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জরুরি পদক্ষেপ নিতে হবে। এবিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবর পেশ করা এক স্মারকলিপিতে বাংলাদেশে বৌদ্ধ স¤প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান বৌদ্ধ সম্প্রদায়ের এই নেতা। সমাবেশে বিভিন্ন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক ইন্টারফেইথের অনু সোবা, শ্রীংলকার নন্দ বংশ, ধামালোতা ও নায়কা মহাথেয়া, কম্বোডিয়ার ব্যাবানল কন্ডোল ও সজানন্দ বন্ডে, জাপানের ভ্যান নাগাগাসিকি এবং ভারতের ড. উষা নাথ। বাংলাদেশের বৌদ্ধ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজিসা চাকমা, সত্যজিৎ বড়–য়া, রানা বড়–য়া, শিতাংশু গুহ, প্রফেসর চিত্তরঞ্জন ম-ল, টমাস দুলু রায়, নবেন্দু দত্ত, সুমিত বড়–য়া, ড. এসবি কর্মকার, চিত্তরঞ্জন সিংহ, রতন চৌধুরী, নরেশ কুমার, ড. মাধবী রড়–য়া, সিপন বড়–য়া, প্রবীর রায়, নিখিল কুমার রায়, সমীরণ বড়–য়া, অরুণ ঘোষ ও নয়ন বড়–য়া। বক্তারা বলেন, তারা ওই হামলার ঘটনা নিয়ে সরকার ও বিরোধী দলের ‘ব্লেম গেমের’ রাজনীতি দেখতে চান না। তারা আসল খুনি ও দোষীদের বিচার চান। বিক্ষোভ সমাবেশ থেকে ‘হেইট ক্রাইম বিল’ পাশের জোর দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮১১ ঘ.