২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ সময়ে ৬১ টন ইলিশ জব্দ

ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ সময়ে সারাদেশে প্রায় ৬১ টন ইলিশ জব্দ করা হয়েছে। জাল আটক করা হয়েছে ১১৭ লাখ ৩০ হাজার মিটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ সময়ে সারাদেশে প্রায় ৬১ টন ইলিশ জব্দ করা হয়েছে। জাল আটক করা হয়েছে ১১৭ লাখ ৩০ হাজার মিটার। মৎস্য অধিদপ্তরের পরিচালক (সামূদ্রিক) নাসির উদ্দিন মো. হুমায়ুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জব্দ করা ইলিশ ও জালের বর্তমান বাজার মূল্য ৩৪ কোটি ২৫ লাখ টাকার বেশি। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ছিল। নাসির উদ্দিন মো. হুমায়ুন জানান, এই ১১ দিনে ঢাকাসহ সারাদেশে এক হাজার ২০টি ভ্রাম্যমাণ আদালত এবং চার হাজার ৪০২টি ঝটিকা অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিমান বাহিনীর সহায়তায় এসব অভিযান চালানো হয়। এ সময় আইন অমান্য করার অভিযোগে ৫৫৯ টি মামলা হয়েছে। ৮৫০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা হিসাবে আদায় করা হয়েছে ১৩ লাখ ২৩ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৪৭ ঘ.