২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত মো. ইউসুফ (১৩) পশ্চিম মাদারবাড়ি টং ফকির মাজার এলাকার বাস্তুহারা কলোনির সেকান্দর আলীর ছেলে। শুক্রবার দুপুরে ডবলমুরিং থানাধীন আইস ফ্যাক্টরি রোড এলাকায় দোকানের ছাদ থেকে কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউসুফ টিটু এন্টারপ্রাইজ নামে একটি ঝুট কাপড়ের দোকানে কাজ করত। দুপুরে দোকানের ছাদ থেকে ভেজা কাপড় তুলতে গিয়ে ছাদে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/২০০৯ ঘ.