২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় অস্ত্র বিক্রির সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় অস্ত্র বিক্রির সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে র‌্যাব জানিয়েছে। শুক্রবার বিকালে জামগড়া থেকে গ্রেপ্তার মহসিন মিয়ার (৩০) কাছ থেকে দু’টি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়। মহসিন জামগড়ার প্রয়াত মো. মহিউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছেন বলে জানান র‌্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্প অধিনায়ক মেজর জাহিদুল করীম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহসিন মিয়া দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ব্যবসা করে আসছিলেন। অস্ত্রের ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, তাকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৫৪ ঘ.