২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঝালকাঠীর রাজাপুর থানার এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঝালকাঠী, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর থানার এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাড়ি থেকে নাজির আহম্মদ সবুজকে (৩৩) গ্রেপ্তার করা হয়। সবুজ ওই গ্রামের মো. আউয়াল হোসেনের ছেলে। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। রাজাপুর থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্তাগড় গ্রামে গত ২৭ জুলাই গভীর রাতে স্বামীর হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে সবুজসহ চাজনকে আসামি করে রাজাপুর থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। শুক্রবার দুপুরে প্রধান আসামী সবুজ বাড়ি এলে পুলিশ খবর পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৮ ঘ.