২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

নেত্রকোণা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার রাতে কৈলাটি ইউনিয়নে খুন হন পারভীন আক্তার (৩৫)। রাতেই এলাকাবাসী পারভীনের স্বামী আজিজুল হককে (৪৫) ধরে পুলিশে দেয়। এ ঘটনায় শুক্রবার পারভীনের বাবা রমিজ উদ্দিন বাদী হয়ে আজিজুল হককে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে। কলমাকান্দা থানার ওসি গোলক চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর পারভীনকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেন আজিজুল। প্রতিবেশীরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারভীন কলমাকান্দার মৌতল গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৫৫০ ঘ.