সিরাজগঞ্জ, অক্টোবর ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শাহজাদপুরে মাদকসেবনের অভিযোগে ৮জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন অভিযুক্তদের এ সাজা দেন বলে জানান শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শায়েস্তাপুর গ্রামের রবিউল ইসলাম, সরাতৈল গ্রামের মিজানুর রহমান, সরপুর গ্রামের জাহেদুল ইসলাম, মহারাজপুর গ্রামের নবী হোসেন, নন্দলালপুর গ্রামের আলাউদ্দিন, আবু হাসেম, মাসুদ রানা ও চর মহারাজপুর গ্রামের আছাব আলী।
পরিদর্শক জলিল জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/এমএইচপি/১৫৩৬ ঘ.
bdnews24