২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ¯œাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ¯œাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন বিকেল ৫টা থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। এ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাক্টশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সিএসই বিভাগে ৬০টি এবং আইপিই বিভাগে ৩০টি আসন বাড়ানো হয়েছে। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য িি.িৎঁবঃ.ধপ.নফ ও িি.িধফসরংংরড়হ-ৎঁবঃ.ধপ.নফ ওয়েবসাইটে জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২২৪০ ঘ.