২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

প্রশাসনের উপসচিব এবং মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব এবং মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক কয়েকটি আদেশে বুধবার এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সালমা মমতাজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) শাহেদ ইকবাল মো. মাহবুব উর রহমানকে আইন ও বিচার বিভাগে ও একেএম আফতাব হোসেন প্রামাণিককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিয়োগ পাওয়াদের মধ্যে কক্সবাজারের উখিয়ার ইউএনও জহিরুল ইসলামকে টাঙ্গাইল, মাদারীপুরের শিবচরের ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাসকে কুষ্টিয়া, জামালপুরের বক্সিগঞ্জের ইউএনও কামাল হোসেনকে নরসিংদী, চাঁদপুরের মতলবের ইউএনও হাসান মাহমুদকে সিলেটে, গাজীপুরের কালিয়াকৈরের ইউএনও মাহমুদুল কবীর মুরাদকে নারায়ণগঞ্জ ও ফরিদপুরের নগরকান্দার ইউএনও এসএম আবদুল কাদেরকে চট্টগ্রামের এডিসি নিয়োগ করা হয়েছে। সিলেটের এডিসি সরদার মো. কেরামত আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এডিসি নিয়োগের আদেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুর রহমান, রাজবাড়ীর পাংশা সহকারী কমিশনার (ভূমি) আজিজ হায়দার ভূইয়া ও নোয়াখালীর সুবর্ণচরের সহকারী কমিশনার (ভূমি) কামরুল আহসান তালুকদারকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছাদেকুর রহমান, সিলেটের কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) খালেদুর রহমান, খাগড়াছড়ি সদরের সহকারী কমিশনার (ভূমি) কাজী শহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সফিকুল ইসলাম, বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন পাটোয়ারী ও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ফাতেমা তুজ জান্নাতকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য ঢাকার ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান, ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কাজী নূরুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে খুলনা; নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শফিকুল ইসলামকে রাজশাহী, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু হাসনাত মো. আরেফীনকে বরিশাল এবং গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তাফিজার রহমানকে রংপুরের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/২১৪৭ ঘ.