২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকিতে সিগারেট না দেয়ায় পিটুনি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাকিতে সিগারেট না দেয়ায় এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নাটোর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাকিতে সিগারেট না দেয়ায় এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে। বুধবার সকালে বিহারকোল বাজারে এ ঘটনার পর ব্যবসায়ীরা তিনঘণ্টা দোকানপাট বন্ধ রেখেছেন। বাগাতিপাড়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে বিহারকোল বাজারে স্থানীয় যুবলীগকর্মী মাহবুব ও ছাত্রলীগকর্মী জিতু, মিঠুন ও যতœ মুদি ব্যবসায়ী সজল হোসেনের কাছে বাকিতে সিগারেট চায়। সজল বাকি দিতে না চাইলে তাকে পিটুনি দেয় তারা। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাগাতিপাড়া থানা ঘেরাও করে প্রতিবাদ করেন এবং সন্ধ্যার মধ্যে সন্ত্রাসীদের আটকের দাবি জানান। পুলিশ উপস্থিত হয়ে মারধরকারীদের আটকের আশ্বাস দিলে ব্যবসায়ীরা ঘেরাও তুলে নেয়। এ ব্যাপারে বিহারকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান মুক্তা বলেন, “এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে, বাকি নিয়ে টাকা দেয় না। আজ তারা দোকানদারকে মারধর করায় আমরা বাধ্য হয়ে ১১টা থেকে ২টা পর্যন্ত দোকান বন্ধ রেখেছি।” সন্ত্রাসীদের সন্ধ্যার মধ্যে আটক না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও তিনি জানান। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান দোলন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল বারী জানান, মারধরকারীদের কেউই দলের সক্রিয় কর্মী নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪৫ ঘ.