২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত শিশু কুষ্টিয়ায় উদ্ধার

গাজীপুর থেকে অপহৃত একটি শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

গাজীপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর থেকে অপহৃত একটি শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার গাছিয়া দৌলতপুর থেকে ৭ বছরের ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর গাজীপুরের সদর উপজেলার পশ্চিম জরুন এলাকা থেকে শিশু সজীব নিখোঁজ হয়। ওই এলাকার তাইজদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রিকশা চালক আবু বকরের ছেলে সে। জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, সজিবের সঙ্গে বাড়ির আরেক ভাড়াটিয়া গিয়াস উদ্দিনকেও (১৯) খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হলে ২ অক্টোবর গিয়াসকে আসামি করে মামলা করেন আবু বকর। ওই দিনই জরুনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গিয়াসকে গ্রেপ্তার করা হয়। গিয়াসের স্বীকারোক্তি অনুসারে কুষ্টিয়া ভেড়ামারা গাছিয়া দৌলতপুরে রফিকুল ইসলাম নামের একজনের বাড়ি থেকে সজিবকে উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬২৫ ঘ.