২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নাসির-শাকিল হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিনসহ জোড়া খুনের প্রধান আসামি আব্দুস সাত্তারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিনসহ জোড়া খুনের প্রধান আসামি আব্দুস সাত্তারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জেলার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম রফিকুল ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল হাসান। “আসামি পক্ষের আইনজীবীর জামিন আবেদন করলে তা নাকচ করে দেন।” পরে পুলিশ পাহারায় সাত্তারকে আবারও সিরাজগঞ্জ জেলা কারাগারে নেয়া হয়। গত দুই সেপ্টেম্বর দুপুরে যমুনা নদীর বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও তার শ্যালক শাকিল আহম্মেদ টিক্কা খুন হন। বুধবার সাত্তারকে আদালতে আনার সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অনেক মানুষ ভিড় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে, খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও পলাতক আসামীদের গ্রেপ্তারের দাবিতে নাসির-টিক্কা স্মৃতি পরিষদ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৫২৩ ঘ.