সিরাজগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাতে চালক আব্দুল জলিলকে (৩০) হত্যা করা হয়। তিনি সদর উপজেলার জাইল¬্যা গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জলিলের অটোরিকশা ভাড়া করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে উল্লাপাড়ায় যাত্রা করে সন্ত্রাসীরা।
উল্লাপাড়ার সলপ-বন্যাগাঁতী পৌছলে শ্বাসরোধ করে হত্যার পর জলিলের লাশ পাশের ধানক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বুধবার সকালে এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে নিহতের স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।
সেখান থেকে লাশ নিয়ে এসে ময়নাতদন্ত করানো হবে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৪৪৫ ঘ.
bdnews24