২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকারী ভেবে ৬ সুইপারকে পিটুনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশু পাচারকারী সন্দেহে তিন নারীসহ ছয় সুইপারকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশু পাচারকারী সন্দেহে তিন নারীসহ ছয় সুইপারকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। পরে তাদের পরিচয় জানতে পেরে রাতেই আবার ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পিটুনির শিকার ছয়জন হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরাপাড়ার ফারুক মিয়া (২৮), তার স্ত্রী জোৎস্না বেগম (২৫), হবিগঞ্জের মাধবপুরের আক্তার হোসেন (৩০), নরসিংদীর রায়পুরার আক্তার হোসেন (৩৫), তার স্ত্রী কুলসুমা আক্তার (২৯) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনোয়ারা বেগম (৩৭)। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরুনা এলাকায় শিশু পাচারকারী সন্দেহে এদের ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। পরে জানা যায়, তারা ওই এলাকায় সুইপারের কাজ করতে গিয়েছিলেন। এটা নিশ্চিত হয়ে রাতেই ছেড়ে দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটনেট/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৫৪ ঘ.