ফরিদপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহর থেকে মঙ্গলবার একটি বোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ডিএডি হোসেন আলী বলেন, সকালে গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় চার্জার ব্যাটারি ও সার্কিটসহ বোমাটি পাওয়া যায়।
দুপুরে বরিশাল থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে বোমাটি নিষ্ক্রিয় করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24