২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ পেট্রোলপাম্পকে জরিমানা

জ্বালানি তেল কম দেয়ার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি পেট্রোলপাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল কম দেয়ার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি পেট্রোলপাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বেগম সারাদিবার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে বলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএসটিআই’র চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসপেন্সি ইউনিটের মাধ্যমে জ্বালানি তেল কম দেয়ায় মেসার্স শাহ পেটান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মেসার্স হাজী নূরুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার ও মেসার্স শাহ পীর ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই এলাকায় স্বর্ণ পরিমাপে অবৈধ ভরি বাটখারা ব্যবহারের দায়ে এই ভ্রাম্যমাণ আদালত তিনটি জুয়েলারি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এফএ/এএইচ/১৬৪৭ ঘ.