২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মাগুরা সদরে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

মাগুরা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পারনান্দুয়ালী বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার রপন মন্ডল মুন্সীগঞ্জ জেলার খাসকান্ডি গ্রামের সুধীর মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মাগুরা ডিবি পুলিশের এসআই মাহাতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারনান্দুয়ালী বাস টার্মিনালে যশোর থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্র ও গুলিসহ রপনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, রপন একজন অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৫৫ ঘ.