২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার প্রথম প্রহরে (সোমবার রাত সোয়া ১টা) কুমিরা ও ভাটিয়ারী এলাকার মাঝামাঝি স্থান থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই স্থানে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার বিভিন্ন আলামত ওই যুবকের দেহে পাওয়া গেছে। “চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টার সময় কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” যুবকের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/১৫৪৫ ঘ.