২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ শ’ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বন্দরনগরীতে ছয়শ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীতে ছয়শ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার আবুল কালাম (৪৫) কক্সবাজার জেলার দেল পাড়া গ্রামের বাসিন্দা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার বিআরটিসি বাস টার্মিনাল মোড়ে সৌদিয়া বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে কালামকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা যাওয়ার জন্য বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। কালামের সঙ্গে থাকা ব্যাগ থেকে ওই নেশার বড়ি উদ্ধার করা হয় বলে মুকুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমডি/১৫২৫ ঘ.