২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

বেনাপোল, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এ কারণে মঙ্গলবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে কোন আমদানি-রপ্তানি হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্ত্বিক চক্রবর্তী। “বুধবার সকাল থেকে পুরোদমে কাজ চলবে।” সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতে সরকারি ছুটির কারণে মঙ্গলবার আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। “বন্দরে মালামাল লোড-আনলোডসহ অন্যান্য কাজ অব্যাহত রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৯ ঘ.