জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী কর্মকা- ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মৃত্যুঞ্জয়, রুবেল আহমেদ, আলামিন, সালাউদ্দিন, শ্রাবন, আরাফাত, হান্নান ও নিশাত।
বহিস্কৃতরা ছাত্রলীগের বিশ^বিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান গ্রুপের কর্মী।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরিফুজ্জামান অংশের ওই কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অপর যুগ্ম আহবায়ক নিজামউদ্দিনসহ তার কর্মীদের ওপর হামলা চালায় । এ সময় গুরুতর আহত হয় নিজাম গ্রুপের ছাত্রলীগ কর্মী রিয়ান।
এ ঘটনায় রিয়ান বাদি হয়ে ১৫ জনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন, যাদের মধ্যে বহিস্কৃতরাও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২২২০ ঘ.
bdnews24