২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মুক্তিযোদ্ধের নাট্যোৎসব শেষ হল

নোয়াখালীতে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যোৎসব সোমবার রাতে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নোয়াখালী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যোৎসব সোমবার রাতে শেষ হয়েছে। উৎসবে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন দল নিজেদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে নোয়াখালী থিয়েটার আয়োজিত এই নাট্যোৎসবে মুক্তিযুদ্ধের কবিতা ও চিঠিপাঠ ছিল উল্লেখযোগ্য। এছাড়া উৎসবে সংস্কৃতিজন মো. নুরুজ্জামন, মনু গুপ্ত, শিবানী পোদ্দার, বাণী সাহা ও তাহেরা আক্তার রুক্সীকে সম্মাননা দেয়া হয়। উৎসবে নাট্যদল সংলাপ-ফেনী, লক্ষ্মীপুর থিয়েটার, নোয়াখালী থিয়েটার, অনুশীলন নাট্যদল, নৃত্যভূমি অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৫ ঘ.