২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় কলেজ ছাত্রী নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত রুবিনা ইয়াসমিন (১৭) কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। সোমবার দুপুরে বায়েজিদ থানার বালুছড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার আবু তাহেরকে (৪৫) আটক করেছে পুলিশ । বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এস আই) আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজ থেকে বাড়ি ফেরার পথে বলুছড়া এলাকার ইব্রাহিম কটন মিল এলাকায় রাস্তা পারাপারের সময় অক্সিজেনগামী একটি ট্রাক রুবিনাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক রা থ্রু মার্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৮৫৪ ঘ.