২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

১১ দফা দাবিতে আগামী ৯ অক্টোবর থেকে ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ফরিদপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ দফা দাবিতে আগামী ৯ অক্টোবর থেকে ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি এস এম শাহ আলম মুকুল। তাদের ১১ দফা দাবীগুলো হচ্ছে দুর্ঘটনা কবলিত বাস ট্রাক ভাংচুর ও আগুন দেওয়া বন্ধ করা, নছিমন করিমন চলাচল বন্ধ করা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী বহন বন্ধ করা, দুর্ঘটনা কবলিত গাড়ি ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের ফেরত দেয়া, শ্রম অধিদপ্তর থেকে মালিক সমিতির রেজিস্ট্রেশন প্রদান বন্ধ করা, গাড়ির টায়ার-টিউবের দাম কমানো, এক মাসের মধ্যে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান করা, ওভার লোডের নামে অবৈধ টাকা আদায় বন্ধ করা, ফেরিঘাটে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা ও প্রতি জেলায় বিআরটিএ এর অফিস স্থাপন ও সহকারী পরিচালক নিয়োগ দান। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ নেতা আলমগীর হোসেন, কামরুল ইসলাম সিদ্দিকী, মফিজুল ইসলাম মিরু, কুদ্দুস খান ও আব্দুল মান্নান হাওলাদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৭ ঘ.