২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

বিএনপির গণমিছিলকে সামনে রেখে হবিগঞ্জ শহরে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

হবিগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলকে সামনে রেখে হবিগঞ্জ শহরে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা তথ্য অধিদপ্তরের কর্মকর্তা জগদীশ এ তথ্য জানান। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসকের উদ্ধৃতি দিয়ে পত্রে বলা হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে জনগণের জানমালের ক্ষতির আশঙ্কা না থাকায় এবং জনমনে স্বাভাবিক অবস্থা বিরাজ করায় ফৌজদারি কার্যবিধির আইনের ১৪৪ ধারায় কার্যক্রম প্রত্যাহার করা হলো।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগের মাসেই ২৯ জানুয়ারি রাজধানীতে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপি। একই দিন রাজধানীতে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ নিয়ে উত্তেজনার মধ্যে রাজধানীতে সেদিন সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখিয়ে ২৯ জানুয়ারি থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১৪২ ঘ.