২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে স্ত্রী-ছেলের যাবজ্জীবন

সাতক্ষীরায় এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও ছেলেসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

সাতক্ষীরা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও ছেলেসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। ২০০০ সালের ১১ অক্টোবর রাতে ঘুমন্ত অবস্থায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের দেবী রঞ্জন গাইন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। মামলার নথি থেকে জানা গেছে, দেবী রঞ্জন গাইনের স্ত্রী দেবলা রানী গাইনের সঙ্গে বিঞ্চুপুর গ্রামের সন্তোষ রায়ের ছেলে দীনবন্ধু রায়ের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এই সর্ম্পকের জের ধরে দেবলা রানী গাইন ও দীনবন্ধু কুপিয়ে দেবী রঞ্জন গাইনকে হত্যা করে। ঘটনার পরদিন স্থানীয় ইউপি মেম্বর আনোয়ার হোসেন দেবলা রানী গাইন ও তার ছেলে পলাশ গাইনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে কালিগঞ্জ থানা ওই দুই জনসহ সন্তোষ রায়কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। প্রায় এক যুগ বিচারকাজ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়। দণ্ডিতরা হলেন- এ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, দেবলা রানী গাইন, তার ছেলে পলাশ চন্দ্র গাইন ও দীনবন্ধু রায়। তাদেরকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সন্তোষ রায় আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামী দেবলা রানী গাইন ও তার ছেলে পলাশ গাইন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০০ ঘ.