২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে গ্রন্থমেলা বুধবার থেকে

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১২ শুরু হচ্ছে বুধবার। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১২ শুরু হচ্ছে বুধবার। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার বাংলা একাডেমীর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমী কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এতে বলা হয়, ১ ফ্রেব্র“য়ারি থেকে ২৯ ফেব্র“য়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে বেলা ১১টা থেকে এবং ২১ ফেব্র“য়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলা উপলক্ষে ব্রিটিশ কবি, লেখক, অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিশেষজ্ঞ উইলিয়াম র‌্যাডিচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের মেলায় ৪২৫টি প্রতিষ্ঠানকে ৬৩০টি ইউনিট দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, “মেলায় সেমিনারের মূল থিম থাকবে ‘ভাষা আন্দোলনের ৬০ বছর’। আমাদের মহান ও গৌরবান্বিত ভাষা আন্দোলনের ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পর আমাদের সামাজিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চেতনায় তার কতটুকু প্রভাব পড়েছে তা নিয়ে আলোচনা করা হবে।” বাংলা লায়ন ওয়াইম্যাক্সের সহযোগিতায় বইমেলা প্রাঙ্গণ ওয়াাইফাইয়ের আওতায় থাকবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সরাসরি স¤প্রচার করবে। বাংলা একাডেমী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাশাপাশি আরো দুটি ওয়েবসাইটে মেলার প্রতিদিনের তথ্য প্রচার করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮২৬ ঘ.