২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় নাগরদোলা থেকে পড়ে মৃত্যু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নাগরদোলা থেকে পড়ে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নাগরদোলা থেকে পড়ে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোরশেদা সুলতানা ইলা (৩২)। সোমবার সন্ধ্যায় শেরে বাংলা নগরে মেলা প্রাঙ্গণে নাগরদোলা থেকে পড়ে যান তিনি। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের মামা নাজমুল হোসাইন সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইলা তার দুই মেয়ে শায়লা ইসলাম হৃদি ও সায়মা ইসলাম রিচিকে নিয়ে বাণিজ্য মেলায় যান। “দুই মেয়েকে নিয়ে নাগরদোলায় ওঠে সে। এক পর্যায়ে ওড়না পেঁচিয়ে গেলে সে ওপর থেকে পড়ে আহত হয়,” বলেন তিনি। আহত অবস্থায় ইলাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএম/এমআই/১৫০০ ঘ.