২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় ২ জন নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় রিকশা ভ্যানের চালক ও আরোহী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 05:09 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় রিকশা ভ্যানের চালক ও আরোহী মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বলাকা ভবনের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নুরুল ইসলাম (৩২) ও আক্কাস আলী (৭০)। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈগল পরিবহনের একটি বাস ঢাকায় আসার পথে পেছন থেকে রিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নুরুল ও আক্কাস মারা যান। নুরুল ইসলাম ভ্যান চালাচ্ছিলেন। আর আক্কাস আলী একটি স্টিলের আলমারি নিয়ে পেছনে বসে ছিলেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে পুলিশ জানায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১০৫ ঘ.