২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নওগাঁয় দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

নওগাঁ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। সোমবার সদরের হাঁপানিয়া বাজারের কাছে বাস ও ভ্যানের সংঘর্ষে চার জন এবং সাপাহারের বিন্যাকুড়ি গ্রামে পাওয়ার টিলার চাপায় এক শিশু নিহত হয়। নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ সদরের হাঁপানিয়া বাজারের কাছে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ভ্যানের সংঘর্ষ হলে ঘটাস্থলে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- সদরের বেলাল হোসেন (৪৫), তার স্ত্রী ফাহিমা বেগম (৩৫), মেয়ে ফাতেমা (১২) ও ভ্যান চালক মোসলেমউদ্দীন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ করে। অপরদিকে, দুপুরে সাপাহারের বিন্যাকুড়ি গ্রামে পাওয়ার ট্রলারের চাপায় নিহত সুমাইয়া ওই গ্রামের মাইনুল ইসলামের মেয়ে। দুটি দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩২ ঘ.