চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ, পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নগরীর ৪ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুড ফেয়ারকে ১০ হাজার টাকা, কামাল জেনারেল স্টোরকে ৩০ হাজার, সমাবেশ স্টোরকে ১০ হাজার এবং কিউপিসএম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোতোয়ালী থানার জিইসি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আহম্মদ ছফা ও র্যাব-৭ যৌথভাবে এ আদালত পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/২০৩৯ ঘ.
bdnews24