রাজশাহী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি।
রোববার বিকালে জামায়াতে ইসলামীর গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জামায়াতকর্মী নিহত হওয়ার পর এ হরতাল কর্মসূচি দেওয়া হয়।
সন্ধ্যায় রাজশাহী নগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন রাজশাহীর সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/১৯০৯ ঘ.
bdnews24