সিলেট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে এক নারীকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হক খান এই রায় দেন।
দ-িতরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার চটিবহর আমবাড়ি গ্রামের গণি আহমদের ছেলে বশির আহমদ ও আব্দুল খালিক।
মামলার নথি থেকে জানা গেছে, ১৯৯৫ সালের ৬ ডিসেম্বর চটিবহর আমবাড়ি গ্রামের সৈয়দুন্নেচ্ছার পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে আসামিদের সংঘর্ষ হয়।
এ সময় আসামিরা দেশি অস্ত্র দিয়ে সৈয়দুন্নেছা, তার ছেলে জমির উদ্দিন ও ভাই রহিম উল্লাহ ও সোনা উল্লাহকে আঘাত করে। আহত অববস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। পরদিন সেখানে সৈয়দুন্নেছার মৃত্যু হয়।
এ ঘটনায় তার ছেলে সোনা উল্লাহ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24