২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১৯ বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের চেয়ারম্যান পাড়ায় ১৯টি বসতঘর পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

বান্দরবান, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের চেয়ারম্যান পাড়ায় ১৯টি বসতঘর পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে শহরের কেন্দ্রস্থল চেয়ারম্যান পাড়ায় একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের সহযোগিতায় দেড়ঘণ্টা চালিয়ে দুপুর সোয়া ১টার দিকে দমকল সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১৯টি বসতঘর পুড়ে যায় বলে জানান দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ আবদুল কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬১০ ঘ.