নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো।
সোমবার দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রতœা আক্তার (১৮) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
রতœার বাবা ইসমাইল হোসেন অভিযোগ করেছেন, তার মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত মাস আগে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মামুন মিয়ার সঙ্গে রতœা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো বলে স্বজনরা জানিয়েছেন।
দুপুরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান বলেন, “... তবে এ সময় বাড়িতে কেউ ছিলো না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা- তা নিশ্চিত হওয়া যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৪৯ ঘ.
bdnews24