২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ৯ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের দুইজন উপসচিব ও মাঠ প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন উপসচিব ও মাঠ প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এসব রদবদলের আদেশ জারি করা হয়। উপসচিবদের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক আফরোজা পারভীনকে কৃষি মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনজুর হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) মধ্যে লক্ষ্মীপুরের গোলাম মোস্তফা ও রংপুরের মাসুদ করিমকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দিনাজপুরের এডিসি জাকির হোসেনকে রংপুর এবং মেহেরপুরের এডিসি হোসেন আলী খোন্দকারকে মাদারিপুরের বদলি করা হয়েছে। নতুন করে এডিসির দায়িত্ব পাওয়াদের মধ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হককে দিনাজপুর, পাবনা সাথিয়ার ইউএনও আব্দুর রাজ্জাক সরকারকে মেহেরপুর এবং চট্টগ্রামের মিরসরাই’র ইউএনও সাঈদ কুতুবকে নাটোরের এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১৩ ঘ.