২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গার্মেন্ট কর্মকর্তা খুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের সন্দ্বীপ ঘাটঘর এলাকায় থেকে এক গার্মেন্ট কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের সন্দ্বীপ ঘাটঘর এলাকায় থেকে এক গার্মেন্ট কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে শামসুল হুদার (৬২) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত শামসুল সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার আশুলিয়া ‘মার্ন ডিজাইন গার্মেন্টস’ এ স্টোর কিপার (ভাণ্ডার রক্ষক) হিসেবে কর্মরত ছিলেন। সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের গলা ও পেটে ছুরির আঘাত রয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার রাতের বাস যোগে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কুমিরায় বাস থেকে নামার পর কোন একস্থানে তাকে খুন করা হতে পারে বলে ধারণা পুলিশের। কুমিরা থেকে সন্দ্বীপ পৌঁছাতে ঘাটঘর এলাকা থেকে নৌপথে যাতায়াত করে সন্দ্বীপ বাসিন্দারা। ওসি নূর মোহাম্মদ জানান, শামসুল পারিবারিক একটি মামলায় হাজিরা দিতে সন্দ্বীপ যাচ্ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১৪৪৬ ঘ.