২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে টঙ্গীর আউচপাড়ার নাসির উদ্দিন মোল্লার দিগন্ত -১১৮ নম্বর বাড়িতে আব্দুল হান্নানের (২৬) লাশ পাওয়া যায়। তিনি টঙ্গীর ভিয়েলা টেক্স নামের পোশাক কারখানায় জ্যেষ্ঠ মান নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের একডালা গ্রামে। টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসেন বলেন, স্থানীয় আউচপাড়ার নাসির উদ্দিন মোল্লার বাড়িতে সাবলেট থাকতেন হান্নান। “দুপুরে ওই বাড়ির লোকজন হান্নানের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার নাক, মুখ ও বাম কানে রক্ত ছিল।” ওই সময় তার কক্ষে কেউ ছিল না। স্ত্রী ছিলেন গ্রামের বাড়ি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনো পরিষ্কার নয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৯ ঘ.