গাইবান্ধা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নসিমন চাপায় এক শিশু নিহত হয়েছে।
শনিবার বিকালে পাঁচপীর-গাইবান্ধা সড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত শিশু আয়শা খাতুন (৮) উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
কঞ্চিবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বিকাল সাড় ৩টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন আয়শাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী নসিমনটি আটক করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৯ ঘ.
bdnews24