চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর এলাকার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর রাতের দিকে সীতাকুণ্ড পৌর এলাকার দাশ পাড়া সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির নেতৃবৃন্দ দাবি করেছেন, চোরেরা মন্দিরের গেট খুলে দানবাক্সের নগদ টাকা, মূর্তির সামনে থাকা মূল্যবান ধাতুর তৈরি সরঞ্জাম এবং বিভিন্ন উপকরণ নিয়ে গেছে।
মন্দির কমিটির অর্থ সম্পাদক সুজিত দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চোরেরা নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়া দানবাক্সটি গত দেড় বছর ধরে খোলা হয়নি। এতে অনেক টাকা থাকতে পারে।”
এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬২৫ ঘ.
bdnews24