২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে সাত কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের দুই উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই উপসচিবসহ সাত কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব গৌতম কুমারকে শিক্ষা মন্ত্রণালয়ে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মিজানুর রহমানকে সড়ক বিভাগের উপসচিব পদে বদলি ও পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আহসান কবীরকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, মতিউল ইসলাম চৌধুরীকে সড়ক বিভাগে এবং সহকারী সচিব মাহবুব হাসান শাহীনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এসএম জাহাঙ্গীরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ময়মনসিংহের ভালুকার ইউএনও এএইচএম লোকমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯০২ ঘ.