২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক গ্র“পের সংঘর্ষ: আরেকটি মামলা

সাভারে সরকারি জমিতে নির্মিত একটি গেইট ভাঙা নিয়ে হলমার্ক গ্র“পের পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

সাভার, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে সরকারি জমিতে নির্মিত একটি গেইট ভাঙা নিয়ে হলমার্ক গ্র“পের পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে শিল্প পুলিশ-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০০০ জনকে আসামি করা হয়েছে। এর আগে একই রাত ১০টায় প্রথম মামলাটি করে উপজেলা প্রশাসন। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় কারখানার শ্রমিকরা শিল্প পুলিশকে মারধর করে ২০ রাউন্ড গুলি, ২টি টিয়ার গ্যাস সেল ও একটি হেলমেট ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় হলমার্ক গ্র“পের পরিচালক একে আজাদ, উপ-মহাব্যবস্থাপক শামীম আল মামুন, আক্তার হোসেন, হিসাবরক্ষক মোবারক হোসেন রাজু, ফ্লোর ইনচার্জ লাল চাঁন, একই গ্র“পের এবিএস ফ্যাক্টরির উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম ও অজ্ঞাতনামা ৬০০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এর আগে হলমার্ক গ্র“পের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখসহ এক হাজার শ্রমিককে আসামি করে সাভার মডেল থানায় প্রথম মামলা দায়ের করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল বাতেন। মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্র“পের একটি তৈরি পোশাক কারখানার সামনে সরকারি জায়গায় নির্মিত গেইট ভাংতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ম্যাজিস্ট্রেট-পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৩ ঘ.