২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: চতুর্থ সাক্ষীর জেরা

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় চতুর্থ সাক্ষী সাবেক শিল্প সচিব শোয়েব আহমেদ সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় চতুর্থ সাক্ষী সাবেক শিল্প সচিব শোয়েব আহমেদ সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে এ মামলার কার্যক্রম শুরুর পর জবানবন্দি দেন তিনি। সাক্ষ্যগ্রহণ শেষে বিকালে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর আদালত আগামী ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে সকালে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লৎফুজ্জামান বাবর ও সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ আসামিদের আদালতে হাজির করা হয়। মঙ্গলবার এ মামলায় নিজের জবানবন্দি উপস্থাপন করেন তৃতীয় সাক্ষী মাহমুদুর রহমান। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে ন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি দায়ের করে। এ ঘটনায় কয়েকদফা অভিযোগপত্র দেয়ার পর পুনরায় অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। এতে নিজামী-বাবরসহ নতুন ১১ জনকে অভিযুক্ত করা হয়। আসামিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়–য়া পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭২৩ ঘ.