২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির ভারপ্রাপ্ত দায়িত্বে এসকে সিনহা

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, “২৪ জানুয়ারি রাত থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অথবা প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নিজ কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।” সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম সামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঊনি সাউথইস্ট এশিয়ান রিজিওনাল ওয়ার্কশপ অন জুডিশিয়াল ইন্টিগ্রিটিতে অংশ নিতে আজ (মঙ্গলবার) রাতে ইন্দোনেশিয়া যাচ্ছেন। ২৮ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।” ২০১১ সালের ১৮ মে বিচারপতি মোজাম্মেল দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হন। এস কে সিনহা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি। তিনি জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএন/এএল/পিডি/২০৪১ ঘ.